পাবনা-২ আসনের আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেয়ে তার পিতা সাবেক তিন বারের এমপি আহমেদ তফিজ উদ্দিন মাস্টার, সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম আবুল কাশেম মাস্টার সহ শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করেন পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আহমদে ফিরোজ কবির।
কবর জিয়ারত শেষে প্রবীণ আওয়ামী লীগ নেতাদের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
সৌজন্য সাক্ষাত কালে আহমদে ফিরোজ কবির বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেনো জাতীরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার রেখে যাওয়া নৌকার কান্ডারী ডিজিটাল বাংলার রুপকার, প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনা হাত কে শক্তিশালী করতে নৌকার জয় এনে দিতে পারি, এ জন্য আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।
তিনি আরো বলেন, আমার বাবা আহমেদ তফিজ উদ্দিনের মত করে এ এলাকার সাধারণ মানুষের আস্থা, ভালোবাসা ও বিশ্বাস অর্জন করে পাবনা-২ আসন কে সুন্দর ও সম্মৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে পারি, এই লক্ষে নির্বাচনী এলাকার নেতাকর্মী সহ সকল শ্রেণীর মানুষের ভোট ও দোয়া কামনা করি।
তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব এ কে এম বন্দে আলী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সামাদ মাস্টার, ওয়াজ উদ্দিন খান, মসলেম দেয়ালী সহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব, সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের রোকন, আব্দুল জলিল বিশ্বাস, এস এম সামছুল আলম, সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, আমিনুল ইসলাম, সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান বাদশা, আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ মন্টু, অ্যাডভোকেট শাজাহান আলী খান, আব্দুল জবাবর মাস্টার নেতাদের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম তরণ, অধ্যক্ষ আব্দুল বাসেত, আহমেদ ফরুখ কবির বাবু, অধ্যাপক শাজাহান আলী, আনোয়ার হোসেন আয়নাল, মনিরুজ্জামান মন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, সাবেক ছাত্রলীগ নেতা সৌরভ রায়, সুজন, আতিক, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ হোসেন প্রমুখ।
বিবি/জেজে





















