০৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের সামনের ময়লার ডাস্টবিন থেকে একটি মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৬ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

হাসপাতালের সামনে ব্যাগ বিক্রেতা নুর আলম জানান, সন্ধ্যায় ডাস্টবিনে সাদা পলিথিনের ভেতর একটি নবজাতককে পড়ে থাকতে দেখে ফুটপাতের হকারেরা। পরে সবার সহযোগিতায় নবজাতকটিকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান জানায়, মৃত অবস্থায় নবজাতকটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে ওই নবজাতকের মরদেহ মর্গে রাখা হয়েছে।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

প্রকাশিত : ১০:১৯:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮