০২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

চট্টগ্রাম থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

চট্টগ্রাম থেকে আনোয়ার হোসেন (৩০) নামে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।

গ্রেফতার আনোয়ার হোসেন খাগড়াছড়ির মাটিরাঙ্গার রসুলপুর এলাকার হাফেজ আলীর ছেলে।

মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের বায়োজিদ বোস্তামি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জাকির হোসেন জানান, ২০০৬ সালের গুইমারা থানায় দায়ের করা একটি নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেন। দীর্ঘপ্রায় আট বছর ধরে তিনি পলাতক ছিলেন। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে জেলা হাজতে পাঠানো হবে বলেও জানান তিনি।

জানা যায়, ২০০৬ সালে মাটিরাঙ্গার রসুলপুর এলাকায় ময়না আক্তার (১৪) নামে এক কিশোরীকে গণধর্ষণের পর হত্যা করা হয়। ওই ঘটনায় ২০১০ সালে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দু’জনকে যাব্বজীবন সাজা দেন। আসামিদের মধ্যে একজন জেলা হাজতে থাকলেও অপরজন আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানার শ্রমিকের লাশ উদ্ধার

চট্টগ্রাম থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রকাশিত : ১২:৪৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮