টাঙ্গাইলের মধুপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সুইড বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক স্কুল মালাউড়ী মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। পরিবার ও শিশু কল্যাণ কেন্দ্রের নির্বাহী পরিচালক আব্দুল ওয়াদুদ সবুজ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রমেন্দ্র নাথ বিশ্বাস।
এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার সমাজসেবা কর্মকর্তা শামীমা নাসরিন, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুসলিমা আক্তার মাসুদা।
মেডিকেল ক্যাম্পে দিনব্যাপী ৫ শতাধিক রোগী দেখেন ডা. শফিকুল ইসলাম, ডা. আরিফুর রহমান, ডা. আলতাব হোসেন।
পরে রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ ও ডায়বেটিকসসহ বিভিন্ন রোগের প্যাথলজিক্যাল পরীক্ষা করা হয়।
বিবি/ ইএম





















