চট্টগ্রামের হাটহাজারীর গড়দুয়ারা এলাকায় (ছদ্মনাম) মিমি (১৪) নামের এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. আবুল হোসেন (৫০) নামে একজনকে আটক করা হয়েছে। সোমবার রাতে তাকে আটক করে হাটহাজারী মডেল থানা পুলিশ। মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) ইউসুচ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় ওই কিশোরীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করেছে। মামলা নং ৩০।
পুলিশ জানায়, হাটহাজারী উপজেলার গড়দুয়ারা এলাকায় গত রোববার এক প্রতিবন্ধী কিশোরী শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করে ওই ইউনিয়নের আবুল হোসেন নামে এক ব্যক্তি। পরে মেয়েটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ধর্ষণের চেষ্টাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার পর পর হাটহাজারী মডেল থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে আবুল হোসেনকে আটক করে। গড়দুয়ারা ইউনিয়নের মির্জা তালুকদার বাড়ির মৃত সোনা মিয়ার পুত্র আবুল হোসেন।
এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ‘আমর ঘটনা শুনার পর পর অভিযুক্তকে আটক করি। আজ মঙ্গলবার (২৭ নভেম্বর) দুপুরের দিকে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।’
বিবি/ ইএম





















