০২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরে নেতা-কর্মীদের ভালবাসায় সিক্ত হলেন বিমান মন্ত্রী শাহজাহান কামাল

লক্ষ্মীপুর-৩ সদর আসনে নৌকার মনোনয়ন পেয়ে মঙ্গলবার ঢাকা থেকে গাড়ীযোগে নির্বাচনী এলাকা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারে পৌঁছান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এমপি। এ সময় জেলা আওয়ামীলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে আনন্দের ঢল নামে। তারা প্রিয় নেতাকে ফুল দিয়ে সুভেচ্ছা জানান।
তিনি সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে পৌঁছলে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় সকল নেতা-কর্মীদের মাঝে। এ সময় বিভিন্ন শ্লোগানে মুখোরিত হয়ে উঠে চন্দ্রগঞ্জ বাজারের আশপাশের এলাকা। গাড়ী থেকে নেমে সর্বস্তরের নেতা-কর্মী ও জনতার সাথে শুভেচ্ছা বিনিময় করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল। এ সময় উপস্থিত ছিলেন জেলা-উপজেলাও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের হাজার-হাজার নেতাকর্মী।
চন্দ্রগঞ্জ থেকে লক্ষ্মীপুর আসার পথে সদর উপজেলার হাজিরপাড়া, চর চামিতা, মান্দারী, জকসিনসহ পথে পথে দলীয় নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে সুভেচ্ছা জানান।
মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি এ মাটির সন্তান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকার মনোনয়ন দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। আমি অতীতে আপনাদের পাশে ছিলাম, আগামীতেও আপনাদের পাশে থাকবো। ইনশাআল্লাহ নির্বাচনে আমি আপনাদের সাথে নিয়ে লক্ষ্মীপুর-৩ আসনে নৌকাকে বিপুল ভোটে জয়লাভ করে প্রধানমন্ত্রীকে এ আসনটি উপহার দিব। পরে তিনি লক্ষ্মীপুরে আজিম শাহ্ (রাঃ) মাঝার শরীফ ও নিজ এলাকায় তার মা-বাবার কবর জিয়ারত করেন।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানার শ্রমিকের লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে নেতা-কর্মীদের ভালবাসায় সিক্ত হলেন বিমান মন্ত্রী শাহজাহান কামাল

প্রকাশিত : ০৭:০২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮