কুমিল্লার বুড়িচং উপজেলার ভৈরবপুর গ্রামের তোতা মিয়া (৪০) গাছ কাটতে গিয়ে গাছ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু খবর পাওয়া গেছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার বাকশীমূল ইউনিয়নের ফকির বাজার খাড়েরা পূর্বপড়া মুরগীর ফার্ম এর সাথে (পান্নার মা) অালামিনের বাড়ির গাছ কাটতে গিয়ে এ ঘটনা ঘটে।
নিহত তোতা মিয়া একই উপজেলার ভৈরবপুর(পাহাড়পুর) সীমান্ত এলাকার মৃত জুনাব অালীর ছেলে।
এই বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি মহিলা সদস্য ইয়াসমিন অাক্তার।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) অাকুল চন্দ্র বিশ্বাস বলেন, শ্রমিকের মৃত্যুর বিষয়টি অামার এখনো অবগত নই, তবে সঠিক তদন্ত নেয়া হবে।
বিবি/জেজে























