০২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

সিরাজগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জের সদর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় আরো দুইজন আহত হন।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কে উপজেলার সায়দাবাদে বুধবার রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল হামিদ জানান, বুধবার রাতে উত্তরাঞ্চল থেকে আসা ঢাকাগামী একটি ট্রাক সায়দাবাদে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একটি ট্রাকের চালক ও তার সহকারী নিহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

সিরাজগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রকাশিত : ১০:২৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮