০২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ২ স্কুলশিক্ষক নিহত

বাগেরহাটের মোল্লাহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলশিক্ষক নিহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে মোল্লাহাট উপজেলার জয়ডিহি কাহালপুর বিদ্যুৎকেন্দ্রের সামনে বাগেরহাট-মাওয়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই স্কুলশিক্ষক মারা যান। তারা হলেন মোল্লাহাট উপজেলার সরোসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম দুলাল (৪৫) ও একই উপজেলার সরোসপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাহারুল আলম মোল্লা (৪৩)। তাদের বাড়ি সরোসপুর গ্রামে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির বলেন, মোল্লাহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে বাড়ি ফিরছিলেন দুই শিক্ষক। গোপালগঞ্জ থেকে খুলনাগামী একটি ট্রাক মহাসড়কের ওই এলাকায় পৌঁছে একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে রাতে তারা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পুলিশ জানিয়েছে, ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে এবং ট্রাকটি শনাক্ত করতে কাজ চলছে। লাশ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ২ স্কুলশিক্ষক নিহত

প্রকাশিত : ১০:২৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮