০২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

ট্রলিচাপায় গেল মা-মেয়ের প্রাণ

পাবনায় বালুভর্তি ট্রলিচাপায় রিনা খাতুন (৩৫) নামে এক নারী ও তার মেয়ে বর্ষা (৭) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন রিনার স্বামী আকবর আলী।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরবাঙাবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পাবনা সদর থানা পুলিশের ওসি (তদন্ত) জালাল উদ্দিন জানান, ভ্যানচালক আকবর আলী তার স্ত্রী ও মেয়েকে নিয়ে বাজারে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রলি ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ে নিহত হন। আকবরকে গুরুতর আহত অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ট্রলি ফেলে পালিয়েছেন ঘাতক চালক। মেরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

ট্রলিচাপায় গেল মা-মেয়ের প্রাণ

প্রকাশিত : ১১:২৯:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮