০৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

‘ ৫ লাখ ২৫ হাজার টাকার শিক্ষাবৃত্তি ঘোষনা’

  • ইমরান মাসুদ :
  • প্রকাশিত : ০৪:৩৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮
  • 203

মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের দি কার্টার একাডেমিতে ৫ লাখ ২৫ হাজার টাকার বাৎসরিক শিক্ষাবৃত্তি প্রদান করা হবে বলে ঘোষনা দিয়েছে প্রতিষ্ঠানটি।

বুধবার  সকালে সভাকক্ষে আয়োজিত স্কলারশিপ এ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. তাইতুল ইসলাম তথ্য জানান। ওই সভায় সভাপতিত্ব করেন তিনি। এসময় আরো উপস্থিত ছিলেন, দি কার্টার একাডেমির ভাইস প্রিন্সিপাল মো. নজরুল ইসলাম, সিনি: শিক্ষক ও কো-অর্ডিনেটর ইব্রাহিম আলী মোল্লা, শিক্ষক কামাল হোসেন’সহ সকল শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা।

এসময় অধ্যক্ষ তাইতুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা সৃষ্টি করতে আমরা বাৎসরিক শিক্ষাবৃত্তি চালু করেছি। এতে লেখাপড়ার মান ভাল হবে এবং শিক্ষার্থীরা শতভাগ স্কুল মূখী হওয়ার চেষ্টা করবে। দি কার্টার একাডেমির প্রতিষ্ঠাতা গোলাম সরোয়ার উদ্দিন ও তার পরিবর্গের অবদানে শিক্ষার্থীদের মাঝে ৫ লাখ ২৫ হাজার টাকার শিক্ষাবৃত্তি চালু হচ্ছে।

তিনি আরও জানান, প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত ২০১৯ শিক্ষাবর্ষ থেকে শুরু এবং কলেজ শাখায় ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে এ বৃত্তি কার্যকর হবে। প্রাইমারীতে প্রতি মাসে জন প্রতি ১০০ থেকে ৩০০ টাকা করে প্রতি ক্লাসে ৫ জনকে দেওয়া হবে। ৭ম থেকে ১০ম শ্রেণী পর্যন্ত প্রতি ক্লাসে ৫ জনকে প্রতি মাসে সর্বোচ্চ ৩ হাজার ২৫০ টাকা ও সর্বনিম্ম ৫০০ টাকা প্রদান করা হবে। কলেজ শাখায় প্রতি ক্লাসে ৩ জনকে সর্বোচ্চ ১ হাজার টাকা ও সর্বনিম্ম৫০০ টাকা করে প্রতি মাসে প্রদান করা হবে। এভাবে প্রতি বছরে ৫ লাখ ২৫ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। এই বৃত্তি টিউশন ফি থেকে শতভাগ কর্তনের সুযোগ থাকবে।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

‘ ৫ লাখ ২৫ হাজার টাকার শিক্ষাবৃত্তি ঘোষনা’

প্রকাশিত : ০৪:৩৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮