০৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

এসোসিয়েশান অফ আইডিয়াল ইনস্টিটিউটের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত     

কুমিল্লা দাউদকান্দি উপজেলার গৌরিপুর বিলকিছ মোশাররফ স্কুল, রায়পুর কে.সি উচ্চ বিদ্যালয়, ইলেটগঞ্জ মোশাররফ ফাউন্ডেশন কলেজ কেন্দ্রে শুক্রবার (৩০নভেম্বর) এসোসিয়েশান অফ আইডিয়াল ইনস্টিটিউট (এআইআই) এর বৃত্তি পরীক্ষা-২০১৮ অনুষ্ঠিত হয়েছে।
শিশু শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের প্রতিযোগিতামূলক এ পরীক্ষা সকাল ১০- ১২:০০টায় প্রথম পর্ব ও বিকাল ২ – ৪:০০টায় দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়। এতে দাউদকান্দি,  তিতাস ও মুরাদনগর উপজেলার মোট ২২ টি স্কুলের ৮৫০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।
এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিঃ শামীম বিজ্ঞ জানান, শান্তিপূর্ন ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও পরীক্ষাটি পরিচালনার দায়িত্বে ছিলেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দি, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ সালাউদ্দিন ভূঁইয়া, কেন্দ্র সচিব মোঃ বিল্লাল হোসেন, গোলাম মোস্তফা, আনিসুর রহমান প্রমূূখ।
উল্লেখ্য, প্রতিবছর ন্যায় এবারও প্লে থেকে ৫ম শ্রেনীর শিক্ষার্থীরা এই এসোসিয়েশান এর মাধ্যমে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
বিবি/ ইএম       
ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

এসোসিয়েশান অফ আইডিয়াল ইনস্টিটিউটের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত     

প্রকাশিত : ০৪:২১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ নভেম্বর ২০১৮