যাত্রী বেশে ব্যাটারী চালিত ইজি বাইক (টমটম) চালককে ভাড়া নিয়ে ছিনতাই পরবর্তী জবাই করে হত্যা চেষ্টার ঘটনায় পেশাদার তিন ছিনতাইকারী দলের সদস্যকে ধৃত করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
ধৃতরা হল- কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের শিয়া পাড়া এলাকার নুরুল আলমের ছেলে মোঃ সাগর প্রকাশ শরিফ (২১), ইসলামাবাদ খোদাইবাড়ী এলাকার মোহাম্মদ বাবুলের ছেলে মোহাম্মদ ইমরান (২০), একই এলাকার লাল ব্রীজের পশ্চিমের তোফায়েল আহমদ ড্রাইভারের ছেলে মোহাম্মদ ফয়সাল (২২)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ নভেম্বর রাত আনুমানিক ১০টা ১৫মিনিটের দিকে ঈদগাঁও বাসষ্টেশন থেকে মেহের ঘোনা যাওয়ার জন্য ইজিবাইক চালক পাশ্ববর্তী ইসলামপুর ইউনিয়নের নাপিত খালী ভিলেজার পাড়া এলাকার মৃত আলী আকবরের ছেলে মোহাম্মদ জিন্নাহ’র ইজিবাইকটি রিজার্ভ ভাড়া নেয় ছিনতাইকারীর দল। বাইকটি গন্তব্যেস্থলের কাছাকাছি কলেজ গেইটের পশ্চিমে কবর স্থান পাশাপাশি পৌছলে গাড়ী থামাতে বলে ছিনতাইকারীরা। থামানোর সাথে সাথেই তার গলায় ছুরি ধরে মোবাইল সেট ও নগদ থাকা ছিনিয়ে নেয় তারা। পরে তার শোর চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরদিন ২৮ নভেম্বর রাত সাড়ে নয়টার দিকে মোবাইল সেটটি দরগাহ পাড়া এলাকার কয়েকজন ব্যক্তিকে মোবাইলটি বিক্রি করার চেষ্টা করে। এমন সময়ে টমটম চালক জিন্নাহর পুর্বে পরিচিত মেকানিক শাহাব উদ্দীন মারফত খবর পেয়ে দরগাহ পাড়া এলাকায় যায় সে। তখন মোবাইলটি তার দাবী করলে পুনরায় জিন্নাহকে মারধর করতে চেষ্টা করে ছিনতাইকারী দলের সদস্যরা। এসময় ছিনতাইকারীদেরকে ঘেরাও করে রাখে স্থানীয়রা।
পরে পুলিশকে খবর দিলে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামানের নির্দেশে এসআই সনজিত চন্দ্র নাথের নেতৃত্বে একদল পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে আসে। পুলিশ জানায়, আটককৃতরা চিহ্নিত ও পেশাদার ছিনতাইকারী। বিভিন্ন সময়ে তারা ছিনতাই করে থাকে বলে তথ্য ছিল পুলিশের কাছে।
বিবি/ ইএম





















