০৮:৫০ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

জামায়াত এ দেশের শত্রু: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘জামায়াতে মুক্তিযাদ্ধা থাকার কথা নয়। এ দলে মুক্তিযোদ্ধা খুঁজে পাওয়া দুষ্কর। জামায়াত এ দেশের শত্রু।’ সম্প্রতি বিএনপি নেতা নজরুল ইসলাম খান ‘জামায়াতের মধ্যে মুক্তিযোদ্ধাও আছেন’ দাবি করার পর এ মন্তব্য করলেন অর্থমন্ত্রী।

আজ শুক্রবার সিলেটের টিলাগড় এলাকায় মসজিদে জুমার নামাজ শেষে অর্থমন্ত্রী গণমাধ্যমকে এসব কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম খান বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দাবি করেন, ‘জামায়াতের মধ্যে মুক্তিযোদ্ধাও আছেন।’ সে প্রসঙ্গেই জামায়াতে মুক্তিযোদ্ধা খুঁজে পাওয়া যাবে কিনা এতে যথেষ্ট সন্দেহ রয়েছে বলেও মন্তব্য করেন মুহিত।

বিবি/এসআর

ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

জামায়াত এ দেশের শত্রু: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৭:৫৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ নভেম্বর ২০১৮