০৯:১২ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

উত্তর কোরীয় সৈন্যের পক্ষত্যাগ

উত্তর কোরিয়ার এক সৈন্য শনিবার স্থলসীমান্ত দিয়ে পক্ষত্যাগ করে দক্ষিণ কোরিয়ায় চলে এসেছে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এ তথ্য জানায়। খবর বার্তা সংস্থা এএফপি’র।

কঠোর নিরাপত্তাবেষ্টিত আন্তঃকোরীয় সীমান্ত দিয়ে এ ধরনের পক্ষত্যাগের ঘটনা খুবই বিরল।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ (জেএসসি) এক বিবৃতিতে জানায়, ‘উত্তর কোরিয়ার এক সৈন্য সীমান্ত অতিক্রম করে পক্ষত্যাগ করেছেন।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘ওই সেনা সদস্য আমাদের হেফাজতে নিরাপদ আছেন। কিভাবে তিনি দক্ষিণ কোরিয়ায় এলেন তা বিস্তারিতভাবে জানতে সংশ্লিষ্ট সংস্থাগুলো তাকে জিজ্ঞাসাবাদ করবে।’

ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা থমকে যাওয়ার পর দুই কোরিয়া পুনরেকত্রীকরণ প্রক্রিয়ার পথে এগুচ্ছে। এর অংশ হিসেবে তারা ব্যাপক সৈন্যপরিবেষ্টিত সীমান্তে উত্তেজনা হ্রাসে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।

তারা রেলপথ ব্যবস্থা পুনঃস্থাপন, স্থলমাইন অপসারণ ও সীমান্তে সামরিক বাংকার ধ্বংস করছে। ৩০ হাজারের বেশি উত্তর কোরীয় বেসামরিক লোক দেশত্যাগ করেছে। তবে অধিকংশই চীন সীমান্ত দিয়ে চলে গেছে। আন্ত:কোরীয়া সীমান্ত দিয়ে খুব কম লোকই দেশত্যাগ করেছে। কারণ ওই সীমান্তে মাইন ও কাঁটাতার রয়েছে।

বিবি/রেআ

ট্যাগ :

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

উত্তর কোরীয় সৈন্যের পক্ষত্যাগ

প্রকাশিত : ০১:৪৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১ ডিসেম্বর ২০১৮