০৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

সমাপনী পরীক্ষার ২৪ খাতা সিলগালা

সিরাজগঞ্জের কামারখন্দে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার খাতা মূল্যায়নে অনিয়মের অভিযোগে ২৪টি খাতা সিলগালা করা হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের একটি সূত্রে জানা যায়, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের ২৪টি খাতা মূল্যায়ন করেন পরীক্ষক নান্দিনা কামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুলফিকার আলী। পরে ওই খাতা নিরীক্ষক কর্ণসূতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামকে দেন তিনি।

নজরুল ইসলাম খাতাগুলো নিরীক্ষার পর প্রধান পরীক্ষক তেঘরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের কাছে দেন। কিন্তু শহীদুল ইসলাম ওই খাতাগুলোর নম্বর কাটাকাটি করেন। বৃহস্পতিবার ঘটনাটি স্থানীয় প্রশাসন ও শিক্ষা অফিসের নজরে এলে ওই ২৪টি খাতা সিলগালা করা হয়।

শনিবার এ বিষয়টি নিশ্চিত করেন উপজেলা সমাপনী পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা শিক্ষা অফিসার মোয়াজ্জেম হোসেন।

তিনি জানান, ২৪টি খাতার নম্বর কমবেশি ও কাটাকাটি করা হয়েছে এমন বিষয়টি আমাদের সন্দেহ হওয়ায় খাতাগুলো সিলগালা করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পিএসসি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম জানান, ঘটনাটির তদন্ত করা হচ্ছে। প্রমাণ মিললে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

সমাপনী পরীক্ষার ২৪ খাতা সিলগালা

প্রকাশিত : ০২:৩৪:৫২ অপরাহ্ন, শনিবার, ১ ডিসেম্বর ২০১৮