০৫:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

পাবনায় অনি হত্যার প্রতিবাদে মানববন্ধন

পাবনার সদর উপজেলার আতাইকোলা থানার দুবলিয়া উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরিক্ষার্থী আবির মাহমুদ অনি (১৪) কে নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে শনিবার দুপুরে পাবনা-সুজানগর সড়ক অবরোধ করে দুবলিয়া উচ্চ বিদ্যালয় এবং ফজিলাতুন্নেছা বালিকা বিদ্যালয় ও হাজী জসিম উদ্দিন ডিগ্রী কলেজের শিক্ষক এবং শিক্ষার্থী ও কয়েক শতাধীক এলাকাবাসী হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

গত ২৬ নভেম্বর সন্ধ্যা থেকে অনি নিখোঁজ হয়, এর পাঁচ দিন পর আতাইকোলা থানা পুলিশ দুবলিয়া পুলিশ ক্যাম্পের সামনের হলুদ ক্ষেত থেকে অনির লাশ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে অনির বন্ধু ফারাতপুর গ্রামের জিয়াউর রহমানের ছেলে জয় কে পুলিশ গ্রেফতার করে, জিজ্ঞাসাবাদে জয় অনি হত্যার কথা স্বিকার করেছে বলে জানান আতাইকোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান। অনির বড় ভাই অভি জানান জয় ও তার পরিবারের লোকজন ষড়যন্ত্রমূলক ভাবে অনি কে হত্যা করেছে।

মানববন্ধনে অনির হাত্যাকারীদের ফাঁসির দাবিতে বক্তব্যদেন দুবলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক শ্রী বাবুল কর্মকার, আকমল প্রমানিক, সুজন মাহমুদ স্বপন, হাজী জসিম উদ্দিন ডিগ্রী কলেজের প্রভাষক জাহাঙ্গীর হোসেন, ফজিলাতুন্নেছা বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল খালেক খান, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রইচ উদ্দিন খান, সদর উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাতক নজরুল ইসলাম ডাবলু, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বদরুদ্দোজা খান মানিক, সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জয় মাহমুদ জিয়া, সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাশেদ খান, সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেন্টু প্রমুখ।

বক্তারা অবিলম্বে ঘটনায় জড়িত অন্য হত্যাকারীদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানান এবং এ হত্যাকান্ডের সুষ্ঠ বিচার না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয়। মানববন্ধনে আতাইকোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান সকল কে অনি হত্যাকান্ডের সঠিক তদন্ত করে অন্য আসামিদের গ্রেফতারের প্রতিশ্রুতি দেন।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানার শ্রমিকের লাশ উদ্ধার

পাবনায় অনি হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত : ০৬:২৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ১ ডিসেম্বর ২০১৮