১১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

রাজধানীতে ট্রেনের ধাক্কায় নিহত ২

রাজধানীর খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় খিলক্ষেত ওভারব্রিজের নীচে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ইসহাক মিয়া (২৪) ও আতিকুর রহমান চৌধুরী (৪৩)।

এর মধ্যে ইসহাক নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাফেজ আমির উদ্দিনের ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে ইলেট্রিক মিস্ত্রি হিসেবে কাজ করতেন।

আর আতিক রাজধানীর যাত্রাবাড়ীর রসুলপুর এলাকার স্থায়ী বাসিন্দা। আতিক একটি বেসরকারি প্রতিষ্ঠানে সহকারী ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন।

এ ব্যাপারে বিমানবন্দর রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম বলেন, ঢাকা থেকে মোহনগঞ্জগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই দু’জন নিহত হন। মৃতদেহ দু’টি কমলাপুর লাশঘরে রাখা হয়েছে।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

রাজধানীতে ট্রেনের ধাক্কায় নিহত ২

প্রকাশিত : ১০:৪১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২ ডিসেম্বর ২০১৮