একটানা প্রায় ১৬ ঘণ্টা উড়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দ্বিতীয় ড্রিমলাইনার ‘হংসবলাকা’ যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় পৌঁছেছে ঢাকায় এসে পৌঁছেছে।
শনিবার রাত ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে এটি।
বিমানটি ঢাকায় এসে পৌঁছানোয় জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্সটির যাত্রী ও কর্মীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। ড্রিমলাইনারটি ঢাকায় আনতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন ৩২ কর্মকর্তা।
হংসবলাকার ‘বিজি-২১১২’ ফ্লাইটটি পরিচালনা করেন চার পাইলট স্মল স্কি, মো. আমিনুল, শোয়েব চৌধুরী ও ফার্স্ট অফিসার আনিতা রহমান। ফ্লাইট পার্সার শবনম কাদিরসহ কেবিন ক্রু হিসেবে দায়িত্বে ছিলেন পাঁচজন।
শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় উড্ডয়ন করে এই আকাশযান। তার আগে এভারেটে লাল ফিতা কেটে নতুন ড্রিমলাইনারের যাত্রার উদ্বোধন হয়।
ড্রিমলাইনারটি ঢাকায় আসার কথা ছিল শনিবার বিকালেই। কিন্তু যুক্তরাষ্ট্র থেকে ৮ ঘণ্টা দেরিতে ছাড়ার কারণে সেটা রাতে পৌঁছায়।
এর আগে গত ১৯ আগস্ট প্রথম ড্রিমলাইনার ‘আকাশবীণা’ ঢাকায় আসে। আগামী ১০ ডিসেম্বর থেকে এই ড্রিমলাইনারটি আকাশে উড়বে। ওই দিন থেকে ২৭১ আসনের ড্রিমলাইনারে ঢাকা-লন্ডন রুটে সপ্তাহে ৬টি, ঢাকা-দাম্মাম রুটে সপ্তাহে ৪টি এবং ঢাকা-ব্যাংকক রুটে সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালনা করা হবে।
বিবি/জেজে


























