০৩:২১ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

‘যাদের নামে মামলা আছে তাদেরই গ্রেফতার করা হচ্ছে’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, যাদের নামে মামলা আছে তাদেরই গ্রেফতার করা হচ্ছে। ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেফতার করা হচ্ছে।

রবিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

বিএনপির অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা তাদের একটি রাজনৈতিক কৌশল। তারা সবসময় বলছে যে গ্রেফতার। ওয়ারেন্ট ছাড়া আমরা কোনও গ্রেফতার করিনি। যাদের নামে সুনির্দিষ্ট মামলা রয়েছে শুধু মাত্র তাদেরই গ্রেফতার করা হচ্ছে।

আপনারা জানেন এখন কিন্তু নিরাপত্তা বাহিনীকে নিয়ন্ত্রণ করে নির্বাচন কমিশন (ইসি)। ইসির দিক নির্দেশনা অনুযায়ী গ্রেফতার করেছে কিংবা অ্যাকশনে যাচ্ছে। বিএনপি প্রোপাগান্ডার কৌশল অনুসরণ করছে। শুধু শুধু কাউকে ধরা হচ্ছে না। আমি প্রত্যেকটার বিষয় জানি।

যাদের ধরা হচ্ছে তাদের বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট আছে। মনোনয়ন প্রত্যাশী যেই হোক তার বিরুদ্ধে যদি ওয়ারেন্ট থাকে নিরাপত্তা বাহিনীর কোনও উপায় থাকবে না গ্রেফতার ছাড়া।

নির্বাচনকে কেন্দ্র করে গুজব রটনাকারীদের চিহ্নিত করা গেছে কিনা এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফেসবুকে গুজব ছড়ানোর শত শত ঘটনা আমার কাছে প্রতিদিন আসছে। এই গুজব আগেও ছড়িয়েছে এবং নির্বাচনকে কেন্দ্র করে এখন আরও বেশি হচ্ছে।

যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে নিরাপত্তা বাহিনী। আপনারা দেখেছেন গুজবের কারণে বৌদ্ধ বিহার তছনছ হয়ে গিয়েছিল। দেশবাসীকে অনুরোধ করবো কোনও গুজবে যেন কানে না দেয়।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

‘যাদের নামে মামলা আছে তাদেরই গ্রেফতার করা হচ্ছে’

প্রকাশিত : ০৩:৫১:৫১ অপরাহ্ন, রবিবার, ২ ডিসেম্বর ২০১৮