০৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

পাবনায় স্কুল ছাত্র অনি হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

পাবনার সদর উপজেলার আতাইকুলা থানার দুবলিয়া উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরিক্ষার্থী আবির মাহমুদ অনি (১৪) কে নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে সোমবার দুপুরে সাদুল্লাপুর ইউনিয়নে শ্রীকোল আকিজা স্মৃতি উচ্চ বিদ্যালয়ে উদ্দ্যোগে কয়েক শতাধীক শিক্ষার্থী ও এলাকাবাসী অনি হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেন।

গত ২৬ নভেম্বর সন্ধ্যা থেকে অনি নিখোঁজ হয়, ৩০ নভেম্বর আতাইকোলা থানা পুলিশ দুবলিয়া পুলিশ ক্যাম্পের সামনের হলুদ ক্ষেত থেকে অনির লাশ উদ্ধার করে।

শ্রীকোল আকিজা খাতুন উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফিজুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্যদেন সাদুল্লাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মুন্সী, ইউপি সদস্য রজব আলী, শফি সরদার, আক্কাস আলি ফকির, শাহাজাহান আলী, প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মিজানুর রহমান, সহকারী শিক্ষক এ কে এম সুরহাব আলী, ছালাউদ্দিন মোল্লা, ইউডিও সামসুর রহমান, মোতাহার আলী, মোহন আলী, অনির বড় ভাই অভি প্রমুখ।

বক্তারা অবিলম্বে ঘটনায় জড়িতদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানান এবং এ হত্যাকান্ডের সুষ্ঠ বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ

পাবনায় স্কুল ছাত্র অনি হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত : ০৭:১৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮