০২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

স্কুলছাত্র অপহরণ, প্র‌তি‌বেশীর বা‌ড়ি থে‌কে লাশ উদ্ধার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় আশিক উদ্দিন (১৪) নামে অপহৃত এক স্কুলছাত্রের লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। সোমবার সন্ধ্যায় প্র‌তি‌বেশী সা‌মর উ‌দ্দি‌নের বা‌ড়ির কা‌ঠের বা‌ক্সের ভেতর থে‌কে আশিকের লাশ উদ্ধার করা হয়।

কু‌ষ্টিয়ার পু‌লিশ সুপার এস,এম তানভীর আরাফাত লাশ উদ্ধা‌রের সত্যতা নিশ্চিত করেছেন।

স্কুলছাত্র আশিক ভেড়ামারা উপ‌জেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের কুতুব উদ্দিনের ছে‌লে। সে ধরমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

পিতা কুতুব উদ্দিন জানান, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে প্র‌তি‌বেশী সামর আলীর ছেলে মিশুক আমার ছে‌লে‌কে ডে‌কে নিয়ে যায়। পরে তাকে দিয়ে দুইবার সিগারেট কিনে আনায় এবং দুপুর পর্যন্ত আশিক মিশুকের বাড়ীতেই ছিল। পরে বিকেল ৪টা ৪৮ মিনিট আমার মু‌ঠো‌ফো‌নে একটা কল আসে। ফো‌নের অপর প্রান্ত থে‌কে বলে আশিক আমার কাছে আছে, আধা ঘণ্টার মধ্যে ৫০ হাজার টাকা ম্যানেজ করে আমাকে দিবি। তা না হলে তোর ছেলেকে আমি মে‌রে ফেলবো। এই বলে ফোনটা কে‌টে দেয়।

পরে আমি আমার ছে‌লে‌কে খুঁজতে প্র‌তি‌বেশী মিশুকের বাড়ীতে যায়। সেখা‌নে গিয়ে দে‌খি মিশুকের বাড়ীতে আশিক নেই। সেই সাথে মিশুকও নেই। তারপর আমি মিশুকের ছোট ভাই আসিফকে জিজ্ঞাসা করি তোমার ভাই কোথায়। সে বলে শশুর বাড়ীতে গে‌ছে। আমি মিশুককে ফোন দেয় এবং সে বলে তার কাছে আশিক নেই। আমি মিশুকের ছোট ভাই আসিফকে বলি যে নম্বর থে‌কে আমার কাছে টাকা চে‌য়ে‌ছে এই নাম্বার চি‌নো কি না। তারপর সে মোবাই‌লে নম্বর তুলে দেখা যায় এটা তার বড় ভাই মিশুকের মোবাইল নম্বর। ব্যাপার‌টি আমি ভেড়ামারা থানা পু‌লিশ‌কে জানায়।

কু‌ষ্টিয়ার পু‌লিশ সুপার এস,এম তানভীর আরাফাত জানান, জিজ্ঞাসাবা‌দের জন্য দুইজন‌কে আটক করা হ‌লে তা‌দের তথ্যের পরিপ্রে‌ক্ষি‌তে প্র‌তি‌বেশীর বা‌ড়ি থে‌কে স্কুলছাত্র আশিকের লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছে। অপহর‌ণের ব্যাপা‌রে আরো জিজ্ঞাসাবাদ করা হ‌বে। তারপর বিস্তা‌রিত জানা‌নো হ‌বে।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ

স্কুলছাত্র অপহরণ, প্র‌তি‌বেশীর বা‌ড়ি থে‌কে লাশ উদ্ধার

প্রকাশিত : ০৯:৫৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ডিসেম্বর ২০১৮