০৩:২২ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসক নিহত

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় এক নারী চিকিৎসক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে তেজগাঁওয়ের বিজয় সরণি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

ওই চিকিৎসকে আক্তার জাহান রুম্পা (২৭)। তিনি চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা আক্তারুজ্জামানের মেয়ে। তিনি সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চাকরি করতেন।

ব্যক্তিগত কাজে ভোরে তিনি ঢাকায় আসেন। পরে বাসস্ট্যান্ড থেকে সিএনজি যোগে যাওয়ার পথে বিজয় সরণি মোড়ে একটি বাসের চাপায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এ সময় সিএনজি চালক গুরুতর আহত হন। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসক নিহত

প্রকাশিত : ১১:২৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ডিসেম্বর ২০১৮