টাঙ্গাইলের মধুপুরে নার্গিস আক্তার (৩২) নামের এক গৃহবধূকে গলা কেটে নৃসংশভাবে হত্যা করা হয়েছে। গত বুধবার রাতে পৌরসভার বোয়ালীর স্বামীর থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। হত্যার অভিযোগে নিহতের স্বামী হারুন অর রশিদ (৩৮) এবং সহযোগি সোহেল রানা (২২) কে আটক করেছে পুলিশ। তাদেরকে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, মধুপুর পৌরসভার বোয়ালীর আব্দুল খালেকের ছেলে মোবাইলের দোকানদার হারুন অর রশিদ ও ধনবাড়ীর নড়িল্লার আনিছুর রহমানের মেয়ে নার্গিস আক্তারের বিয়ে হয়। স্বামী-স্ত্রীর মধ্যে কলহ লেগেই থাকতো। বুধবার রাতে খবর পেয়ে হারুন অর রশিদের বাড়ী থেকে নার্গিসের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। হত্যাকা-ে জড়িত থাকার সন্দেহে বৃহস্পতিবার ভোরে হারুন অর রশিদ ও তার সহযোগি ধনবাড়ীর ইদ্রিস আলীর ছেলে সোহেল রানাকে আটক করা হয়েছে। সেইসাথে বাড়ীর পাশের ডোবা থেকে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, হত্যাকা-ের ঘটনায় গৃহবধূ নার্গিসের ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
বিবি/ ইএম





















