০৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

প্রেমের টানে বিয়ে, অতঃপর…

ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের বড়গাঁ গ্রামের মো. আবু সাঈদের ছেলে মিঠুন (২০) ও একই ইউনিয়নের ফলিয়া গ্রামের হান্নান মিয়ার মেয়ে আলফাডাঙ্গা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী বৃষ্টি খানমকে (২০) আলফাডাঙ্গা থানা পুলিশ আটক করেছে।

পরিবারিক সূত্রে জানা যায়, প্রেমের সর্ম্পকের জের ধরে দু’জনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। কিছু দিন পরে মেয়েটি স্বামীর ঘর করবে না বলে স্বামীকে আইন অনুযায়ী ডিভোর্স লেটার পাঠায়। এরপর গত ৫ ডিসেম্বর সন্ধ্যায় ছেলেটি লোকজন নিয়ে জোরপূর্বক মেয়েটিকে তুলে নিয়ে একই উপজেলার গোপালপুর গ্রামে তার (ছেলের) মামার বাড়িতে রাখে। ওই রাতেই থানা পুলিশ খবর পেয়ে এসআই কোবায়েদ হোসেনের নেতৃত্বে দু’জনকে আটক করে থানায় নিয়ে আসে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, বিকেল ৫টা) থানায় কোন মামলা হয়নি এবং দুই জনেই থানায় আটক রয়েছে বলে এসআই কোবায়েদ হোসেন জানিয়েছেন।

বিবি/এসআর

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

প্রেমের টানে বিয়ে, অতঃপর…

প্রকাশিত : ০৮:২৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর ২০১৮