০৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

টাঙ্গাইলে ভূয়া সেনা সদস্য গ্রেফতার

টাঙ্গাইলের বঙ্গবন্ধুসেতু পূর্ব এলাকার পাথাইলকান্দি বাজার থেকে ভূয়া সেনা সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার খিলপাড়া গ্রামের মৃত অতুল চন্দ্র কর্মকারের ছেলে রিপন চন্দ্র কর্মকার (৩২)।
গত বৃহস্পতিবার রাতে তাকে ভূঞাপুর উপজেলার পাথাইলকান্দি বাজার থেকে আটক করে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা পুলিশ।

বঙ্গবন্ধুসেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, রিপন কর্মকার পাথাইলকান্দি বাজারে একাধিক ওষুধের দোকানে ইউনিফর্ম পড়ে সেনা সদস্যের পরিচয় দিয়ে টাকা দাবী করেন। পরে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাকে বিভিন্ন প্রশ্ন করলে সে সদুত্তর দিতে না পারায় তাকে আটক করে পুলিশে সোর্পদ করে।

ওসি আরো জানান, সে চাটখিল থানার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী। দীর্ঘদিন যাবৎ সেনাবাহিনীর পরিচয় দিয়ে এই কাজ করে আসছিল। তার বিরুদ্ধে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে তাকে টাঙ্গাইল কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

টাঙ্গাইলে ভূয়া সেনা সদস্য গ্রেফতার

প্রকাশিত : ০৪:০০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ ডিসেম্বর ২০১৮