ময়মনসসিংহের সদর উপজলোয় দুই বোন জামাইয়ের ধর্ষণে অন্তঃসত্ত্বা এক কিশোরী মা হয়েছে। কে হবে এই শিশুর বাবা, এ নিয়ে এলাকায় শেষ নেই জল্পনা কল্পনার। ঘটনাটি ঘটে সদর উপজেলার ৭নং চর নিলক্ষিয়া ইউনিয়নে।
পরে ওই কিশোরীর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ে। পরদিন (২৪সেপ্টেম্বর) সকালে বিডি২৪লাইভ অনলাইন নিউজ পোর্টালের প্রতিবেদক ঘটনাস্থলে গিয়ে কিশোরীর মা-বাবার সাথে কথা বলে সংবাদ প্রকাশিত হয়।
ধষর্ণের বিষয়টি কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম‘কে জানালে তৎক্ষনাত এসআই মো. মঞ্জুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পরে ওই দিন (২৪সেপ্টেম্বর) রাতেই কিশোরীর বাবা বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় দুই বোন জামাই রিপন ও রাব্বির নামে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
কিশোরীর বাবা বলনে, মিথ্যা আশ্বাসে রাব্বি ও আমার মেয়েরে জামাই মিলে তার ভবিষ্যৎ নষ্ট করেছে। আমার মেয়ে এখন একটি কন্যা শিশুর মা হয়েছে। এলাকাবাসী আমাকে প্রশ্ন করে, কে হবে এই শিশুর বাবা। এই নিয়ে এলাকায় মুখ দেখাতে পারছি না। আমি এর সঠিক বিচার চাই।
ওই কিশোরী জানায়, রাব্বি আমমাকে বেিয় করবে বলে প্রেমেরে সর্ম্পক গড়ে তুলে। এর এক পর্যায়ে বিয়ের আশ্বাসে রাব্বি একাধকি বার আমার সাথে সে দৈহিকক লিপ্ত হয়।
এক পর্যায়ে আমার আপন বোন জামাই প্রেমের সর্ম্পকের বিষয়টি জানতে পারে। বোন জামাই রিপন আমাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে আমার সাথে একাধিকবার দৈহিক সর্ম্পক গড়ে তুলে। এতে আমি অন্তঃসত্তা হয়ে পরি।
এরপর গত মাসের (৩ নভেম্বর) আমি মা হয়েছি। এখন আমি বাচ্চার ভবিষ্যৎ নিয়ে আমি শংকায় আছি। এর সঠিক সমাধানের জন্য আমি আইনের আশ্রয় নিয়েছে।
রিপনের স্ত্রী ঘটনার সত্যতা স্বীকার করে বলনে, ‘এ কথা শোনার পরইে আমি বাবার বাড়িতে চলে এসেছি। আমওি আমার স্বামীর উপযুক্ত বিচার চাই।’
রাব্বির মা মদিনা বেগম বলেন, রাব্বি আমার একমাত্র ছেলে। আমার ছেলেকে এই মামলায় ফাঁসানো হয়েছে। তারপরেও আমি ওই মেয়ে ও শিশু সন্তানকে আনতে গিয়েছিলাম। কিন্তু তারা মেয়ের বাবা আনতে দেয়নি।
ময়মনসিংহ নগরীর ১নং পুলিশ ফাঁড়ির এসআই চাঁদ মিয়া জানান, এ ঘটনায় রাব্বি (৪ অক্টোবর) আদালতের মাধ্যমে আত্বসমর্পন করে। রিপন পলাতক থাকলেও (২৯ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে নগরীর টাঙ্গাইল বাস-স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গত মাসে শিশুর জন্মের পর আদালতের মাধ্যমে ওই কিশোরীর বাবার জিম্মায় দেয়া হয়েছে বলেও জানান তিনি।
বিবি/ ইএম





















