০৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ১

গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় রাজু মৃধা (২২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এঘটনায় অপর দুই আরোহী আহত হয়। বুধবার দুপুরে সদর উপজেলার ডুমরাশুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, টিটো বৈদ্য (২৪) ও রথীন হালদার। তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত রাজু মৃধা কোটালীপাড়া উপজেলার চিটাবাড়ি গ্রামের নরোত্তম মৃধার ছেলে।

সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. সাজেদুর রহমান জানান, রাজু মৃধা টিটো ও রথীনকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে কোটালীপাড়ার ভাংগারহাট থেকে সদর উপজেলার পাটকেলবাড়ি আসছিল। এসময় মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছলে একটি ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রাজু মারা যায় এবং টিটো ও রথীন আহত হয়। পরে নিহত ও আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

তিনি আরো জানান, এ ঘটনার সঙ্গে জড়িত ট্রাক চালক বসিরউদ্দিন জোয়ার্দ্দারকে ট্রাকসহ আটক করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ১

প্রকাশিত : ০৪:২৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭