১০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ঘোড়াশালে ৩ গোডাউনে আগুন

নরসিংদীর পলাশের ঘোড়াশাল পৌর এলাকার ঘোড়া চত্বরের একটি মার্কেটের গোডউনে অগ্নিকাণ্ড ঘটেছে।

শুক্রবার রাত ৯ টার দিকে আঃ বাতেনের মালিকানাধীন স্কার্ফের তিনটি গোডাউনে এই ঘটনা ঘটে।

পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাদেকুন বারী জানান, খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, প্রাণ আরএফএল ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ও গাজীপুরের কালিগঞ্জের একটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।অগ্নিকাণ্ডে গোডাউনের সব মালামাল পুড়ে গেছে।

তিনি জানান, আগুনে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানাতে পারেননি তিনি।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানার শ্রমিকের লাশ উদ্ধার

ঘোড়াশালে ৩ গোডাউনে আগুন

প্রকাশিত : ১২:১৫:০১ অপরাহ্ন, শনিবার, ৮ ডিসেম্বর ২০১৮