০১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

রাজশাহীতে ফেনসিডিলসহ আটক ১

রাজশাহীর চারঘাট উপজেলায় এক হাজার ৩২৪ বোতল ফেনসিডিলসহ মো. তজিবর (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। টাংগন পূর্বপাড়া গ্রাম থেকে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তাকে আটক করা হয়। চারঘাটের টাংগন পূর্বপাড়া গ্রামে তার বাড়ি।

আটরকের সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল ছাড়াও একটি মোবাইল সেট ও দুটি সিমকার্ড জব্দ করা হয়েছে। র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তজিবর বিক্রির জন্য বিপুল পরিমাণ ফেনসিডিল নিয়ে অপেক্ষা করছেন, এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর মেজর এএম আশরাফুল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। অভিযানে এক হাজার ৩২৪ বোতল ফেনসিডিলসহ তাকে হাতেনাতে আটক করা হয়।

র‌্যাব জানিয়েছে, এ ঘটনায় তজিবরের বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

রাজশাহীতে ফেনসিডিলসহ আটক ১

প্রকাশিত : ১২:৫৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭