ফরিদপুর সদর উপজেলা ও আনসার ভিডিপির কার্যালয়ের আয়োজনে আনসার ও ভিডিপির সমাবেশ ২০১৮ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার ১১টায় ফরিদপুর চাঁনমারি আনসার ভিডিপির কার্যালয়ে জেলা কমাডান্ট এনামুল খাঁন এর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর পুলিশ সুপার জাকির হোসেন,এই সময় তিনি সকল আনসার ওভিডিপির কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে বলেন আগামী আসন্ন একাদশ জাতীয় নির্বাচন কে সামনে রেখে আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীকে সঠিক ভাবে দায়িত্ব পালন করতে হবে, যে কোন পরিস্থিতি মোকাবেলা করার জন্য নিজেদের কে তৈরী করতে হবে। পাশাপাশি যার যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করতে কোন কারনের জন্য যেন ভুল না হয়, আপনাদের কর্মদক্ষতা দিয়ে আপনাদের কে সামনের শুদিনের জন্য এগিয়ে যেতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার প্রভাংশ্ত সোম মহান স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর আনসার ও ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিবুল ইসলাম রাজিব,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস কর্মকর্তা বিজয় কুমার নন্দি, প্রানী সম্পদ কর্মকর্তা ডা. হারুন আর রশিদ প্রমূখ।
বিবি/ ইএম
























