ডাচ বাংলা ব্যাংক মাদারীপুর শাখার ক্যাশিয়ার ও ব্যবস্থাপক এর সততায় গ্রাহক তার এক লক্ষ টাকা ফেরৎ পেয়েছেন। এধরনের ঘটনা সত্যিই বিরল।
জানা গেছে, গত ১১ ডিসেম্বর মো: হামিদুল হক নামের একজন গ্রাহক তার আত্মিয় শামিমা আকতার এর ১২৯-১০৩-৩২৪৭৪ এ ৬ লক্ষ টাকা জমা দেওয়ার জন্য রশিদসহ ক্যাশিযারের কাছে জমা দেন। পরবর্তিতে ব্যাংকের সমস্যা জনিত কারনে টাকাটা জমা নিতে পারেনি ক্যাশিযার। হিসাবে টাকা জমা নিতে না পারায় হিসাব ধারী টাকা ফেরৎ নিয়ে চলে যান।
তবে ওই হিসাব ধারী টাকা বুঝে নেওয়ার সময় এক হাজার টাকার একটি বান্ডেল ভুলে কম নিয়ে চলে যান। পরবর্তিতে ক্যাশ মিলাতে গিয়ে বিপাকে পড়েন ক্যাশিয়ার। তার ক্যাশে এক লক্ষ টাকা বেশি পান। ক্যাশিযার একাধিকবার হিসাব নিকাশ করে এক লক্ষ টাকা বেশি হওয়ায় তিনি বিষয়টি ম্যানেজারকে অবহিত করেন। ম্যানেজার অনেক চেস্টা করেও টাকার মালিকের সন্ধান না পেয়ে টাকাটি আলাদাভাবে রাখতে নির্দেশ দেন। এর মধ্যে কেউ টাকার খেজেও আসেনি, তবে বৃহস্পতিবার ্একজন গ্রাহক (হামিদুল হক) ব্যাংকে এসে ম্যানেজারকে জানায় ১১ তারিখে ক্যাশ থেকে টাকা ফেরৎ নেওয়ার পর আজই সে জানতে পেরেছে তার টাকার মধ্যে ১ হাজার টাকার ১শটি নোটের একটি ব্যান্ডেল পাওয়া য়াচ্চে না। পরে ম্যানেজার জিজ্ঞাসাবাদের পর তার টাকা পাওয়া গেছে বলে জানায় এবং বান্ডেলটি ফেরৎ দেয়।
বিবি/ ইএম
























