০৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কিশোরগঞ্জের সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। রবিবার দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- প্যাড়াভাঙ্গা গ্রামের হেলাল উদ্দিনে ছেলে সৈকত (১৮), পাঠানকান্দি গ্রামের আবু বাক্কারের ছেলে মিলন (২০) ও ঝাটাশিরা গ্রামের বাবুল মিয়ার ছেলে জাহেদুল হাসান শুভ (২২)।

কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবু বক্কর ছিদ্দিক জানান, দুপুরে একটি মোটরসাইকেল যোগে সৈকত, মিলন ও শুভ কিশোরগঞ্জ থেকে ভৈরবের দিকে যাচ্ছিলেন। পথে কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ মধ্যপাড়া বেইলি ব্রিজ এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাসের সাথে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে সৈকত ও মিলন ঘটনাস্থলেই নিহত হন।

পরে গুরুতর আহত শুভকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

সোমবার সারাদেশে হামের টিকাদান কর্মসূচি শুরু

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রকাশিত : ১০:৩৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮