০৬:৫২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দরে সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। এ সময় আরো অন্তত ১৭ জন আহত হন।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বিআরটিসি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরো এক জন।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।

এদিকে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রকাশিত : ১১:৩৮:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮