একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের ১১টি আসনে আইনশৃঙ্খলা রক্ষায় ৩ হাজার ৬৯১ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।
সোমবার (১৭ডিসেম্বর) জেলা পুলিশ সুপার শাহ্ মো. আবিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, অাগামী ৩০ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষে ময়মনসিংহ জেলায় ৩ হাজার ৬৯১ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। জেলার ১৩টি উপজেলা নিয়ে ১১টি সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্র হচ্ছে ১৩২৩টি।
এর মধ্যে সাধারণ কেন্দ্র হচ্ছে ৬৩৬টি ও গুরুত্বপূর্ণ কেন্দ্র ৬৮৭টি। সাধারণ কেন্দ্রে একজন ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে ২ জন করে মোট ২ হাজার ১০ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে।
এছাড়া প্রতিটি ইউনিয়ন ও পৌর এলাকায় ৬ সদস্যের ১টি করে মোবাইল টিম, প্রত্যেক থানা ও পৌর এলাকায় ১২ সদস্যের স্ট্রাইকিং টিম দায়িত্ব পালন করবেন।
নির্বাচন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার, জেলা ও উপজেলা নির্বাচন অফিস, সহকারী রিটার্নিং অফিসার, জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মোবাইল টিম ও পুলিশের স্ট্যান্ডবাই ফোর্সেস দায়িত্ব পালন করবেন।
বিবি/ ইএম
























