বিকল্পধারার মহাসচিব ও লক্ষ্মীপুর-৪ আসনের মহাজোটের প্রার্থী মেজর (অব.) আবদুল মান্নান বলেছেন, আমি এ আসনে বিজয় হলে অস্বচ্ছল পরিবারগুলোর সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো। বিএনপি সরকারের সংসদ সদস্য ছিলাম। ২০০৪ সালে আমি বিএনপি থেকে পদত্যাগ করি।
বিএনপি সরকারের দুর্নীতির কারণেই আমি সংসদ থেকে পদত্যাগ করেছিলাম।
বুধবার (১৯ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে সংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় আবদুল মান্নান এসব কথা বলেন।
তিনি আরো বলেন, নির্বাচনে বিজয়ী হলে রামগতি ও কমলনগরের নদী ভাঙন রোধে বিশেষ প্রকল্প গ্রহণ করা হবে। কৃষিজীবীদের জন্য সার ও বীজের সহজ প্রাপ্তিকরণ, মৎস্যজীবীদের জন্য মৎস্য সংরক্ষন ও বিপণন কেন্দ্র স্থাপন করা হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল্লাহ, রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক একেএম নুরুল আমিন রাজু ও রামগতি পৌরসভার সাবেক মেয়র আজাদ উদ্দিন চৌধুরী ।এছাড়া আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ।
বিবি/ ইএম
























