একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাঁচ বারের সংসদ সদস্য মোঃ মোসলেম উদ্দিন ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনে ৬ষ্ঠ বারের সংসদ নির্বাচনে নৌকা মার্কায় নির্বাচিত হতে রাত-দিন বিরামহীন গণসংযোগ করে চলেছেন তিনি।
ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে প্রতিদ্বন্ধিতা করবেন, অ্যাডভোকেট মোঃ মোসলেম উদ্দিন (নৌকা), ইঞ্জিনিয়ার সামস উদ্দিন (ধানের শীষ), খন্দকার রফিকুল ইসলাম (লাঙ্গল), সৈয়দ রফিকুল ইসলাম মিন্টু (জাসদ-সতন্ত্র-সিংহ), চৌধুরী মোহম্মদ ইসহাক (তারা), নুরুল আলম সিদ্দিকী (হাতপাখা)
এরই মাঝে ফুলবাড়িয়ার নৌকা পার্থী মোসলেম উদ্দিন শনিবার (১৫ডিসেম্বর) বিকাল হতে লিফলেট বিতরন সহ গণসংযোগের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচার কাজ শুরু করেন।
এ সময় মোসলেম উদ্দিন সাধারন মানুষের কাছে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন, আওয়ামীলীগ প্রধান জননেত্রী শেখ হাসিনা যাদের নৌকা দিয়ে পাঠিয়েছে তাদের দ্বারাই কেবল উন্নয়ন হয়েছে।
১৯৬৬ সালে ছয় দফা আন্দোলনের সঙ্গে জড়িত এ নেতা ’৬৯-এর গণঅভ্যুত্থানেও সক্রিয় ভূমিকা পালন করেন।
১৯৭০ (সতন্ত্র পার্থী) নুরুল ইসলাম মাস্টার ও মুসলীম লীগের পার্থী আব্দুল হাই মাস্টার’র সাথে নৌকা মার্কায় নির্বাচন করে, তিনি পুর্ব পাকিম্তান প্রাদেশিক পরিষদ সদস্য নির্বাচনে প্রথমবার (এমপিএ) নির্বাচিত হন।
১৯৮৬ সালে (সতন্ত্রপার্থী) আ-লীগের বিদ্রোহী পার্থী আব্দুর রাজ্জাককে হারিয়ে তিনি নৌকা মার্কায় নির্বাচন করে (২য় বার) সংসদ সদস্য নির্বাচিত হয়।
১৯৯৬ সালে ইঞ্জিনিয়ার সামস উদ্দিনকে (ধানের শীষ) হারিয়ে হারিয়ে তিনি নৌকা মার্কায় নির্বাচন করে (তৃতীয় বার) সংসদ সদস্য নির্বাচিত হয়।
২০০৮ সালে আবারো ইঞ্জিনিয়ার সামস উদ্দিনকে (ধানের শীষ) হারিয়ে হারিয়ে তিনি নৌকা মার্কায় নির্বাচন করে (৪র্থ বার) সংসদ সদস্য নির্বাচিত হয়।
২০১৪ সালে জাসদ প্রার্থী আব্দুর রহমানকে পরাজিত করে নৌকা মার্কায় নির্বাচন করে সংসদ (৫ম বার) সদস্য নির্বাচিত হয়।
মোসলেম উদ্দিন ১৯৬০ থেকে ১৯৭২ সাল পর্যন্ত শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন। এরপর ১৯৭২ সাল থেকে পরবর্তী প্রায় পাঁচ দশক রাজনীতির পাশাপাশি আইন পেশার সঙ্গে জড়িত আছেন।
১৯৭৮ সালে ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়ে মোসলেম উদ্দিন এখনো ওই পদে বহাল আছেন। নবগঠিত জেলা আওয়ামী লীগের দুই নম্বর সদস্যও তিনি।
এ ছাড়া বর্ষীয়ান এ নেতা ২০০৫ সালে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হন। ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত টানা তিন বছর তিনি পেশাজীবী সমন্বয় পরিষদের আহ্বায়কের দায়িত্ব পালন করেন।
১৯৯৮ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
ফুলবাড়ীয়ার উন্নয়নের লক্ষ্যে গত নয় বছরে ফুলবাড়ীয়া আসনে ৪০টি সেতু, সহস্রাধিক বক্স ও রিং-কালভার্ট নির্মাণ করেছেন সংসদ সদস্য। এ ছাড়া চার শতাধিক কিলোমিটার রাস্তা পাকাকরণ ও সংস্কারের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
স্বাস্থ্যসেবার উন্নতির লক্ষ্যে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রকে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। এ ছাড়া নির্মাণ করা হয়েছে একটি আধুনিক প্রাণিসম্পদ হাসপাতাল।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে নিজের পরিকল্পনার বাকি কাজ সমাপ্ত করবেন বলে জানান মোসলেম উদ্দিন। আবার সংসদ সদস্য নির্বাচিত হলে জনগণের জন্যই তিনি নিজেকে নিয়োজিত করবেন বলে জানান।
বিবি/ ইএম
























