বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সফল ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার প্রতি সমর্থন জানিয়ে নড়াইল-২ (লোহাগাড়া) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজ। বুধবার বিকেলে শহরের বঙ্গবন্ধু চত্বরে দলের যৌথসভায় এ ঘোষণা দেন তিনি।
তিনি বলেন, এ আসনে মহাজোটের প্রার্থী মাশরাফি বিন মর্তুজার প্রতি সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।
এ সময় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধাারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ আলী, নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, কাউন্সিলর রেজাউল বিশ্বাস প্রমুখ। এছাড়া সভায় জাপা নেতা হাদিউজ্জামান হাদি, যুবসংহতির মোস্তাফিজুর রহমান মোস্ত, কাজী শহিদুল ইসলাম, তুহিন আরাফাত, সাঈদ আহমেদ, আবুল হাসান চঞ্চল, বদিয়ার রহমান, শাহরিয়ার পারভেজ ইমনসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
বিবি/এসআর
























