০৯:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

আমার সব ব্যস্ততা অভিনয় ঘিরেই

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ১২:৩২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর ২০১৮
  • 192

ছোটপর্দা ঘিরেই নিয়মিত ব্যস্ত সময় কাটে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর। একের পর এক ভিন্ন ভিন্ন গল্পে কাজ করে নিজের অভিনয় মুন্সিয়ানায় এরইমধ্যে দর্শকদের মন জয় করছেন তিনি। তার বর্তমান ব্যস্ততাও চলছে নাটক ঘিরেই। সম্প্রতি তিনি শেষ করলেন ‘শুভ্রা কাহন’ শিরোনামের একটি নাটকের কাজ। সজীব মাহমুদের নির্দেশনায় এই নাটকে তিনি ইরফান সাজ্জাদের সঙ্গে জুটি বেঁধেছেন।

বুধবার অংশ নেন মোহন আহমেদের নির্দেশনায় জোভানের বিপরীতে আরেকটি নাটকের শুটিংয়ে। এছাড়া বিজয় দিবসে প্রচারিত হয়েছে মেহজাবীনের একটি নাটক। নাটকটি প্রচারের পর ব্যতিক্রম ঘরানার চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য বেশ প্রশংসাও পেয়েছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। ‘বাবা আসবেন’ শিরোনামের এই নাটকটি পরিচালনা করেছেন হাবিব শাকীল।

বর্তমান ব্যস্ততা ও ভিন্ন ভিন্ন গল্পে অভিনয় প্রসঙ্গে মেহজাবীন বলেন, ‘আমার সকল ব্যস্ততা চলছে নাটক নিয়েই। সম্প্রতি বেশ কয়েকটি নাটকের কাজ শেষ করলাম। আরো কয়েকটি নাটকের কাজ শিগগিরই শুরু করবো। এছাড়া বিজয় দিবসে আমার অভিনীত বাবা আসবেন নাটকটি প্রচারের পর সবাই আমার প্রশংসা করছেন। এখানেও আমি ব্যতিক্রম একটি চরিত্রে অভিনয় করেছি। আমি সবসময়ই ভিন্নধর্মী গল্পে কাজ করতে চেষ্টা করি।

এছাড়া সম্প্রতি আমার ইউটিউব চ্যানেলটির সাবস্ক্রাইবার ১ লাখ হয়েছে। সবাইকে অনেক ধন্যবাদ আমার পাশে, আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকার জন্য। এটা অভিনয়ের বাইরে আমার অন্যরকম এক সাফল্য।’

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

আমার সব ব্যস্ততা অভিনয় ঘিরেই

প্রকাশিত : ১২:৩২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর ২০১৮