০৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

সালমানের টার্গেট ২০২০!

২০২০ সালের মধ্যেই বাবা হচ্ছেন সালমান খান। এমনই দাবি শাহরুখ খানের। গত রবিবার ‘বিগ বস’-এর মঞ্চে নিজের ছবি ‘জিরো’র প্রমোশনে এসে এমন কথা বললেন তিনি। তিনি জানালেন, ২০১৯-এই বিয়ে করবেন ‘ভাইজান’। পরের বছরেই বাবা হবেন তিনি। কেন এমন বললেন বাদশাহ? এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, শাহরুখ খান সালমানের কাছে জানতে চান, কবে তিনি বিয়ে করছেন?

কবেই বা বাবা হচ্ছেন? তার উত্তরে সালমান বলেন, বাবা হওয়ার জন্য এখন আর বিয়ে করার প্রয়োজন নেই। এর পরেই শাহরুখ জানিয়ে দেন, তার মতে সালমানের বিয়ে ও বাবা হওয়ার সময়। সালমান হেসে ফেলেন কিং খানের সরস মন্তব্যে। এখন দেখার, শাহরুখের মন্তব্য মেনে সত্যিই শিগগিরি গাঁটছড়া বাঁধেন ও বাবা হন কিনা সালমান!

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পেলো ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী

সালমানের টার্গেট ২০২০!

প্রকাশিত : ০১:০১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর ২০১৮