যারা দেশকে ধ্বংশ করতে চায়, দেশকে পিছনের দিকে নিয়ে যেতে চায় তাদের পক্ষে কোন অবস্থায় জনগর তাদেরকে ভোট দিবেনা। নির্বাচনে পরাজয় অবশ্যম্ভাবী বুঝতে পেরে বিএনপি বিভিন্ন ছলছাতুরির মাধ্যমে নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে। তাই নির্বাচনের দিন তারা ভোটকেন্দ্র পাহারা নামে সন্ত্রাসী এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। কিন্তু আমরা কোন অবস্থাতেই তা হতে দিবোনা বলে মন্তব্য করেছে খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম। বৃহস্পতিবার বিকেলে একাদ্বশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঢাকা-০২ আসনের অন্তর্ভুক্ত রাজধানীর লাগোয়া আমিনবাজার বাসষ্ট্যান্ডে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
ভোটারদের প্রতি এবং জনগনের প্রতি আস্থা আওয়ামীলীগের আছে কিন্তু বিএনপির আস্থা বিদেশীদের প্রতি। তাদের আস্থা আইএসআই এর প্রতি পাকিস্থানীদের প্রতি, কারন তারা বিএনপিকে সিংহাসনে বসিয়ে দিবে। তাই পাকিস্থানের আইএসআইয়ের সাথে তারেক রহমান বৈঠক করে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাকিস্থানি দূতাবাসে গিয়ে বৈঠক করে। কিসের জন্য? কারন তারা তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিবে।
বিএনপি জনগনকে ভয়ভিতী দেখানোর জন্য হুমকি দিচ্ছে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, জনগনের প্রতি তাদের আস্থা নেই কারন জনগন তাদের শক্তির উৎস না, তাদের শক্তির উৎস হচ্ছে বিদেশ। তাই সবাই নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে উৎসাহ উদ্দিপনার মাধ্যমে ভোট দিবেন।
আইএসআই ও পাকিস্থানীদের এজেন্ট মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিরর এদেশে কোন স্থান নাই উল্লেখ করে মন্ত্রী বলেন, বিজয়ের মাসে এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা মুক্তিযোদ্ধের পক্ষের শক্তি এবং বিপক্ষের শক্তির যে বিভাজন তা চিরতরে খতম করতে চাই। বাংলাদেশের রাজনীতি থেকে যতক্ষন পর্যন্ত বিভাজনকে চিরতরে খতম করতে না পারবো ততোক্ষন পর্যন্ত সুষ্ঠু রাজনীতির চর্চা করা সম্ভব নয়। এবারের নির্বাচনের মধ্য দিয়ে এই অপশক্তিকে রাজনীতির মাঠ থেকে বিদায় করতে হবে। এজন্য নৌকায় ভোট দিয়ে এই অপশক্তিকে রাজনীতির মাঠ থেকে চিরতরে বিতারিত করে একটা সুন্দর শান্তির দেশ বিনির্মান করার আশা প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী।
বিশেষ অতিথির বক্তব্যে সাভার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব বলেন, ডিসেম্বর মাস বিজয়ের মাস। বিজয়ের মাসে স্বাধীনতা বিরোধী জামায়াত শিবিরকে ব্যালট যুদ্ধের মাধ্যমে চিরতরে উৎখাত করে আরও একটি বিজয় ছিনিয়ে আনতে হবে। এছাড়াও চলচিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল সকলকে নৌকা মার্কায় ভোট দিয়ে এ্যাডভোকেট কামরুল ইসলামকে বিজয়ী করার আহ্বান জানান।
আমিনবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আকিল খন্দকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সাভার থানা যুবলীগের সাধারন সম্পাদক নাছির আহমেদ, ঢাকা জেলা উত্তর সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক সায়েম মোল্লা, সাভার উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ লুৎফর রহমান, সহ-সভাপতি মোঃ খান জাহান আলী, উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য মোঃ রাকিব আহমেদ, আমিনবাজার ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, আমিনবাজার ইউনিয়ন আওয়াীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রব কোম্পানী, তথ্য গবেষনা সম্পাদক নাইম চৌধুরী, ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম প্রমুখ।
বিবি/ ইএম




















