আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর সদর-৩ আসনের আওয়ামীলীগ প্রার্থী এল.জি.আর.ডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন এমপি দিনব্যাপী ফরিদপুর শহরের বিভিন্ন স্থানে নির্বাচনীয় প্রচারনার মাধ্যমে নিজেকে জন সাধারনের মাঝে মেলে ধরছেন।
গতকাল বিকালে ফরিদপুর বাখুন্ডা কলেজ মাঠ প্রঙ্গনে গেরদা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান জাহিদের সভাপতিত্বে নির্বাচনীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি জনগনের উদ্দেশ্যে বলেন নৌকার জয় মানে জনগনের জয়, তার প্রতিফলন আপনারা দেশের উন্নয়নের মাধ্যমে দেখতে পাচ্ছেন, আর এই উন্নয়নের ধারা কে ধরে রাখতে হলে ৩০শে ডিসেম্বর নৌকায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে অসম্পূর্ণ কাজ সম্পূর্ন করার সুযোগ দিন। তিনি আরো বলেন আঃলীগ সরকার ক্ষমতায় না থাকলে যতগুলো অসম্পূর্ণ কাজ বাকি রয়েছে সেটা বিএনপি সরকার কখনো করবে না,তারা সর্বদা নিজেদের পকেট ভারিকরার কাজে ব্যাস্ত থাকে,তারা মুখে যে কথা বলবে করবে তারা সম্পর্ন উল্টো, তারিই ধারাবাহিকতা ধরে বলতে চাই আপনারা নিজেদের ভোট দিবেন এবং নৌকার পক্ষে কাধেকাধ মিলিয়ে কাজ করে যাবেন।
এ সময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুলীগের আহব্বায়কএস এম ফোহাদ শরর আঃলীগের সভাপতি খন্দাকার নাজমুল ইসলাম লেভী, সাধারন সম্পাদক চৌধরী বরকত ইবনে সালাম, কোতায়ালী থানা আঃলীগের সভাপতি আব্দুল রাজ্জাক মোল্লা, সাধারন সম্পাদক সামসুল আলম চৌধরী,ইউনিয়ন আঃলীগের সভাপতি সৈয়দ গোলাম আয়ুব হারিছ, থানা যুবলীগের সাধারন সম্পাদক শাহ্ মোঃ এমারহক,ইউনিয়ন আঃলীগের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াদ মিয়া সহ সকল আঃলীগের অঙ্গসংগঠনের নেত্রী বৃন্দ।
বিবি/ ইএম




















