০২:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

গোপালগঞ্জে বাস-থ্রী হুইলার মুখোমূখি সংঘর্ষে ১০ জন নিহত : আহত ২৫

গোপালগঞ্জে বাস ও থ্রী হুইলারের মুখোমূখি সংঘর্ষে শিশুসহ ১০ জন নিহত ও অপর ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার হরিদাসপুরের নীমতলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে খুলনাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ওই স্থানে এসে পৌছালে বিপরীত দিক গোপালগঞ্জ থেকে আসা চন্দ্রদীঘলিয়াগামী একটি থ্রী হুইলারের সাথে মুখোমূখি সংঘর্ষ হয়। এতে পরিবহন বাস ও থ্রী হুইলার মহ্সড়কের পাশে গভীর খাদে পদে দুমড়ে মুচড়ে যায়। দূর্ঘটনায় ঘটনাস্থলে ১০জন নিহত হয়।

খবর পেয়ে গোপালগঞ্জের ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যান্ত ১০ জনের মৃত দেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছে।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

মরক্কোর বিদায়ে অঝোরে কাঁদলেন নোরা

গোপালগঞ্জে বাস-থ্রী হুইলার মুখোমূখি সংঘর্ষে ১০ জন নিহত : আহত ২৫

প্রকাশিত : ০৮:২৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর ২০১৮