০২:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

রাঙ্গুনিয়ায় নৌকা প্রতীকে ভোট চাইলেন একঝাঁক তারকা

নায়ক রিয়াজ তাঁর বক্তব্যের শুরুতেই নৌকার পক্ষে স্লোগান ধরেন। তিনি বলেন, ‘দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে ভোট দেওয়া খুবই প্রয়োজন। আমি সাধারণ মানুষের ভালবাসায় যেমন আজকে রিয়াজ হয়েছি, আপনাদের অশেষ ভালবাসা পাচ্ছি, আমার এই ভালবাসার প্রতিদান নৌকার পক্ষে ভোট দিয়ে দেবেন এই প্রত্যাশা রাখি।’

নায়ক ফেরদৌস তার বক্তব্যে বলেন, ‘আমি যেমন চলচিত্রের নায়ক, রাঙ্গুনিয়ার উন্নয়নের নায়ক হচ্ছেন ড. হাছান মাহমুদ। আজ থেকে দশ বছর আগে, আমি যখন এই কাপ্তাই সড়ক পথে সুর্টিংয়ে যেতাম তখন রাস্তার অবস্থা খুবই নাজুক ছিল। এলাকার অবস্থা আরও খারাপ ছিল। এখন উন্নয়নে পুরা এলাকার চেহেরা পাল্টে গেছে। একজন দেশপ্রেমিক নাগরিক কখনোই নৌকার বাইরে যাওয়ার সুযোগ নেই।’

অরুণা বিশ্বাস চট্টগ্রামের ভাষাই বক্তব্যের শুরুতেই বলেন, ‘বদ্দা অনরা ক্যান আছন?’ এসময় তার সামনে হাজারো মোবাইল ফোনের আলো সন্ধ্যার অন্ধকারকে দূর করেছে। তিনি এই উদ্দেশ্যে বলেন, আপনাদের হাতে হাতে এখন মোবাইল ফোন, এটা সহজলভ্য হয়েছে একমাত্র জননেত্রী শেখ হাসিনার কারণে। এভাবে প্রতিক্ষেত্রে দেশ উন্নয়নে পাল্টে গেছে। রাঙ্গুনিয়ায় ড. হাছান মাহমুদ পুরা জনপদকে সাজিয়েছেন। উন্নয়নে পাল্টে দিয়েছেন। এই ধারা অব্যাহত রাখতে নৌকার কোন বিকল্প নেই বলে উল্লেখ করেন তিনি। এভাবে রাঙ্গুনিয়ায় নৌকার পক্ষে প্রচারণায় আসা অভিনয়শিল্পীরা তরুণ প্রজন্মের প্রথম ভোট যেন নৌকার পক্ষে হয় এই আহবান জানান। এসময় তারকাদের সাথে একই মঞ্চে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র ও চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক শাহজাহান সিকদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন খাঁন, সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, আওয়ামীলীগ নেতা এমরুল করিম রাশেদ প্রমুখ।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

মরক্কোর বিদায়ে অঝোরে কাঁদলেন নোরা

রাঙ্গুনিয়ায় নৌকা প্রতীকে ভোট চাইলেন একঝাঁক তারকা

প্রকাশিত : ০৩:৫৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ ডিসেম্বর ২০১৮