আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে ও শরীয়তপুর -২ ( নড়িয়া- সখিপুর) আসনে তরুণ প্রজন্মের অহংকার মনোনীত প্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন ব্যাক্তি জননেতা একে এম এনামুল হক শামীমকে শরীয়তপুর ২ আসনে বিজয়ী করার লক্ষ্যে সুদূর ইতালী থেকে নৌকার নির্বাচন করতে ছুটে এলেন ঘড়িসার ইউনিয়ন এর সাবেক সহ- সভাপতি শামীম মুন্সী।
নৌকার জন্য নির্বাচন করতে ইতালী থেকে ছুটে এলেন শামীম মুন্সি। তাকে কাছে পেয়ে নোয়াদ্দা বাংলা বাজারের যুব সংঘ ক্লাবের কর্মিরা নব উদ্দমে নৌকার প্রচারোণায় মাঠে নেমে পড়েছেন।
শামিম মুন্সীর আগমনে আনন্দের জোয়ারে ভেসে উঠেছে তরুণ সমাজের নেতা কর্মী সহ স্থানীয় বাসিন্দারা।
তাকে পেয়ে নোয়াদ্দা বাংলাবাজার যুবসংঘ ক্লাবের সদস্যরা আবারো জেগে ওঠেছেন নতুন স্বপ্ন নিয়ে, সতেজ হয়ে উঠবে শামীম মুন্সির পুরনো সংগঠন।
শামীম মুন্সি বলেন আমি আমি ১৯৯৯ এ ইতালি চলে যাই কিন্তু রাজনৈতিক ছেড়ে যাইনি,আমি ও আমার সংগঠন এর সকল কর্মীরা যুবসঙ্গ ক্লাবটি ধরে রেখেছি।
বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একে এম শামীম ভাই’র এক অন্ধভক্ত শামীম মুন্সি।
বিবি/ ইএম
























