কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে মহাজোট প্রার্থী জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন কারচুপির প্রধান শিক্ষক ছিল জেনারেল জিয়াউর রহমান।
শুক্রবার বিকেলে কুষ্টিয়ার মিরপুরে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় যোগদানকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
‘মহাজোট নির্বাচনে কারচুপির চক্রান্ত করছে’ বিএনপি নেতাদের এমন মন্তব্য প্রসঙ্গে ইনু বলেন, কারচুপি কত প্রকার ও কি কি, কত ধরনের ও কিভাবে প্রকারে কারচুপি করা যায় তার প্রধান শিক্ষক ছিল জেনারেল জিয়াউর রহমান। পরবর্তীতে বিএনপি এবং খালেদা জিয়া সূক্ষ্ম এবং দক্ষ কারচুপির হোতা হিসেবে বাংলাদেশে ইতিহাস তৈরি করেছেন।
তিনি বলেন, বাংলাদেশে কারচুপির জনক এবং প্রশিক্ষণদাতা প্রধান শিক্ষক জেনারেল জিয়াউর রহমান সাহেব।
এসময় স্থানীয় জাসদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিবি/জেজে























