ময়মনসিংহে নৌকার প্রচারনা কেন্দ্রে আগুন দেওয়ার অভিযোগে শফিকুর রহমান নামে এক চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ।
আটক শফিকুর রহমান হালুয়াঘাট উপজেলার ১১নং আমতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
শনিবার (২২ডিসেম্বর) বিকালে সাড়ে ৫ টার দিকে আমতৈল ইউনিয়ন পরিষদের কার্যালয় থেকে চেয়ারম্যান শফিকুর রহমানকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ্ কামাল হোসেন বলেন, তার বিরুদ্ধে নৌকার প্রচারনা কেন্দ্রে আগুন দেয়াসহ নাশকতা পরিকল্পনার অভিযোগ রয়েছে।
তার বিরুদ্ধে হালুয়াঘাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি কামাল।
চেয়ারম্যান শফিকুর রহমান ধানের শীষের প্রতীক নিয়ে আমতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে ছিলেন। এর আগেও তিনি ওই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।
বিবি/ ইএম




















