০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

বর্তমানে দেশে সুষ্ঠ পরিবেশ বিরাজ করছে: সিইসি

বর্তমানে দেশে সুষ্ঠ পরিবেশ বিরাজ করছে। নির্বাচনে সহিংসতা বা বিশৃঙ্খলা হওয়ার কোন কারন নেই বলে মন্তব্য করেছেন, প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা।
শনিবার (২২ ডিসেম্বর) দুপুরে নগরীর তারেক স্মৃতি অডিটরিয়ামে ময়মনসিংহ বিভাগের মাঠ পর্যায়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা এ কথা বলেন।
তিনি আরো বলেন, প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করলে দেশে সুষ্ঠ নির্বাচন অনুষ্টিত হবে। দেশে নির্বাচনের উৎসবের আমেজ বইছে।
২৪ তারিখ থেকে সেনাবাহিনী তাদের দায়িত্ব পালন করবেন। এ সময় তিনি প্রশাসনকে তাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করারও তাগিদ দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ, ঘাটাইল এরিয়া কমান্ডার ও জেনারেল অফিসার কমান্ডিং ১৯ পদাদিক ডিভিশন মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. সুভাষ চন্দ্র বিশ্বাস প্রমূখ।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

বর্তমানে দেশে সুষ্ঠ পরিবেশ বিরাজ করছে: সিইসি

প্রকাশিত : ০৯:৩৪:১২ অপরাহ্ন, শনিবার, ২২ ডিসেম্বর ২০১৮