০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

কিশোরগঞ্জে বিএনপির তিন নেতাকর্মী গ্রেফতার

কিশোরগঞ্জে নাশকতায় জড়িত থাকার অভিযোগে সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলুল আমিন উজ্জ্বলসহ তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার দিবাগত রাতে সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- কিশোরগঞ্জ সদর উপজেলার পরামানন্দ গ্রামের আবু সিদ্দিকের ছেলে বিএনপি নেতা ফজলুল আমিন উজ্জ্বল, কাটাবাড়িয়া এলাকার শফিকুল ইসলামের ছেলে আবু জারদা বাপ্পী ও সাদুল্লাহচর এলাকার মৃত আব্দুল আলীমের ছেলে নুরুল ইসলাম।

জেলা ডিবি পুলিশের ওসি আবুশামা মো. ইকবাল হায়াত বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা রয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে বিএনপির তিন নেতাকর্মী গ্রেফতার

প্রকাশিত : ১০:৫৬:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ডিসেম্বর ২০১৮