জামালপুরে বাবা-মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন পরিচালক, অভিনয়শিল্পী ও লেখক আমজাদ হোসেন।
রোববার বেলা ১১টার দিকে জামালপুর হাইস্কুল মাঠে নামাজের জানাজা শেষে পৌর গোরস্থানে বাবা-মায়ের কবরের পাশে জামালপুরেরের এ কৃতিসন্তানকে দাফন করা হয়।
আমজাদ হোসেনে নামাজের জানাজায় সংসদ সদস্য রেজাউল করিম হীরা ছাড়াও স্থানীয় রাজজনৈতিক, সাংস্কৃতি ও সুশীল সমাজের প্রতিনিধিসহ জামালপুরের সর্বস্তরের মানুষ অংশ নেন।
এর আগে শনিবার রাত ১০টার দিকে ঢাকা থেকে এই গুনী নির্মাতার লাশ নিয়ে আসা হয় জামালপুর শহরের নিজবাড়ি ইকবালপুরে। সেখানে শ্রেষ শ্রদ্ধা জানানো হয় তাকে।
গত ১৪ ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুরে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমজাদ হোসেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। এর আগে ১৮ নভেম্বর ব্রেন স্ট্রোক করে রাজধানীর ইমপালস হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
বিবি/রেআ

























